ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাসহ আজ দেশের চার বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সোমবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সাথে আজ দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ দিকে, রবিবার (১৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলাতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑